ওরে মৌনমূক, কেন আছিস নীরবে | ore mounomuk keno acchis nirobe Getting your Trinity Audio player ready... ওরে মৌনমূক, কেন আছিস নীরবেঅন্তর করিয়া রুদ্ধ? এ মুখর ভবেতোর কোনো কথা নাই রে আনন্দহীন?কোনো সত্য পড়ে নাই চোখে? ওরে দীন,কণ্ঠে নাই কোনো সংগীতের নব তান?তোর গৃহপ্রান্ত চুম্বি সমুদ্র মহানগাহিছে অনন্ত গাথা, পশ্চিমে পুরবেকত নদী নিরবধি ধায় কলরবেতরলসংগীতধারা হয়ে মূর্তিমতী।শুধু তুমি দেখ নাই সে প্রত্যক্ষ জ্যোতিযাহা সত্যে যাহা গীতে আনন্দে আশায়ফুটে উঠে নব নব বিচিত্র ভাষায়।তব সত্য তব গান রুদ্ধ হয়ে রাজেরাত্রিদিন জীর্ণশাস্ত্রে শুষ্কপত্র-মাঝে!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 93