ARTPOET.IN

এ কথা মানিব আমি, এক হতে দুই | e kotha manibo ami ek hote dui

Getting your Trinity Audio player ready...

এ কথা মানিব আমি, এক হতে দুই

কেমনে যে হতে পারে জানি না কিছুই।

কেমনে যে কিছু হয়, কেহ হয় কেহ,

কিছু থাকে কোনোরূপে, কারে বলে দেহ,

কারে বলে আত্মা মন, বুঝিতে না পেরে

চিরকাল নিরখিব বিশ্বজগতেরে

নিস্তব্ধ নির্বাক্‌ চিত্তে।

বাহিরে যাহার

কিছুতে নারিব যেতে আদি অন্ত তার,

অর্থ তার, তত্ত্ব তার, বুঝিব কেমনে

নিমেষের তরে? এই শুধু জানি মনে

সুন্দর সে, মহান সে, মহাভয়ংকর,

বিচিত্র সে, অজ্ঞেয় সে, মম মনোহর।

ইহা জানি, কিছুই না জানিয়া অজ্ঞাতে

নিখিলের চিত্তস্রোত ধাইছে তোমাতে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top