একদিন তুচ্ছ আলাপের | ekdin tuchchho alaper Getting your Trinity Audio player ready... একদিন তুচ্ছ আলাপের ফাঁক দিয়েকোন্ অভাবনীয় স্মিতহাস্যেআমার আত্মবিহ্বল যৌবনটাকেদিলে তুমি দোলা;হঠাৎ চমক দিয়ে গেল তোমার মুখেএকটি অমৃতরেখা;আর কোনোদিন তার দেখা মেলেনি।জোয়ারের তরঙ্গলীলায় গভীর থেকে উৎক্ষিপ্ত হলচিরদুর্লভের একটি রত্নকণাশতলক্ষ ঘটনার সমুদ্র-বেলায়।এমনি এক পলকে বুকে এসে লাগেঅপরিচিত মুহূর্তের চকিত বেদনাপ্রাণের আধখোলা জালনায়দূর বনান্ত থেকেপথ-চলতি গানে।অভূতপূর্বের অদৃশ্য অঙ্গুলি বিরহের মীড় লাগিয়ে যায়হৃদয়-তারেবৃষ্টিধারামুখর নির্জন প্রবাসে,সন্ধ্যাযূথীর করুণ স্নিগ্ধ গন্ধে,রেখে দিয়ে যায় কোন্ অলক্ষ্যে আকস্মিকআপন স্খলিত উত্তরীয়ের স্পর্শ।তার পরে মনে পড়েএকদিন সেই বিস্ময়-উন্মনা নিমেষটিকেঅকারণে অসময়ে;মনে পড়ে শীতের মধ্যাহ্নে,যখন গোরুচরা শস্যরিক্ত মাঠের দিকেচেয়ে চেয়ে বেলা যায় কেটে;মনে পড়ে, যখন সঙ্গহারা সায়াহ্নের অন্ধকারেসূর্যাস্তের ওপার থেকে বেজে ওঠেধ্বনিহীন বীণার বেদনা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 135