ARTPOET.IN

উদ্‌বৃত্ত | udbritto

Getting your Trinity Audio player ready...

তব দক্ষিণ হাতের পরশ

               কর নি সমর্পণ।

লেখে আর মোছে তব আলো ছায়া

                    ভাবনার প্রাঙ্গণে

          খনে খনে আলিপন।

        বৈশাখে কৃশ নদী

          পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি

               শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা

                    তীরের প্রান্তে

                       জাগালো পিয়াসি মন।

যতটুকু পাই ভীরু বাসনার

          অঞ্জলিতে

     নাই বা উচ্ছলিল,

               সারা দিবসের দৈন্যের শেষে

                        সঞ্চয় সে যে

               সারা জীবনের স্বপ্নের আয়োজন।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

 
Scroll to Top