উত্তম ও অধম | Uttom O Odhom Getting your Trinity Audio player ready... কুকুর আসিয়া এমন কামড়দিল পথিকের পায়কামড়ের চোটে বিষদাঁত ফুটেবিষ লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারাবিষম ব্যথায় জাগে,মেয়েটি তাহার তারি সাথে হায়জাগে শিয়রের আগে। বাপেরে সে বলে র্ভৎসনা ছলেকপালে রাখিয়া হাত,তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারেতোমার কি নাই দাতঁ? কষ্টে হাসিয়া আর্ত কহিল“তুই রে হাসালি মোরে,দাঁত আছে বলে কুকুরের পায়েদংশি কেমন করে?” কুকুরের কাজ কুকুর করেছেকামড় দিয়েছে পায়,তা বলে কুকুরে কামড়ানো কিরেমানুষের শোভা পায়?-সত্যেন্দ্রনাথ দত্ত Post Views: 160