আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল | asharh sandhya ghaniye elo Getting your Trinity Audio player ready... আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে। বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে॥ একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপন-মনে, সজল হাওয়া যূথীর বনে কী কথা যায় কয়ে॥ হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল; সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল। আঁধার রাতে প্রহরগুলি কোন্ সুরে আজ ভরিয়ে তুলি, কোন্ ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে॥ – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 135