আশীর্বাদ | ashirbad Getting your Trinity Audio player ready... বঙ্গের দিগন্ত ছেয়ে বাণীর বাদল বহে যায় শতস্রোতে রসবন্যাবেগে; কভু বজ্রবহ্নি কভু স্নিগ্ধ অশ্রুজল ধ্বনিছে সংগীতে ছন্দে তারি পুঞ্জমেঘে; বঙ্কিম শশাঙ্ককলা তারি মেঘজটা চুম্বিয়া মঙ্গলমন্ত্রে রচে স্তরে স্তরে সুন্দরের ইন্দ্রজাল; কত রশ্মিচ্ছটা প্রত্যুষে দিনের অন্তে রাখে তারি ‘পরে আলোকের স্পর্শমণি। আজি পূর্ববায়ে বঙ্গের অম্বর হতে দিকে দিগন্তরে সহর্ষ বর্ষণধারা গিয়েছে ছড়ায়ে প্রাণের আনন্দবেগে পশ্চিমে উত্তরে; দিল বঙ্গবীণাপাণি অতুলপ্রসাদ, তব জাগরণী গানে নিত্য আশীর্বাদ। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 134