আশীর্বাদী | ashirbadi Getting your Trinity Audio player ready... কল্যাণীয়া অমলিনার প্রথম বার্ষিক জন্মদিনেতোমারে জননী ধরাদিল রূপে রসে ভরা প্রাণের প্রথম পাত্রখানি,তাই নিয়ে তোলাপাড়াফেলাছড়া নাড়াচড়া অর্থ তার কিছুই না জানি।কোন্ মহারঙ্গশালেনৃত্য চলে তালে তালে, ছন্দ তারি লাগে রক্তে তব।অকারণ কলরোলেতাই তব অঙ্গ দোলে,ভঙ্গি তার নিত্য নব নব।চিন্তা-আবরণ-হীননগ্নচিত্ত সারাদিন লুটাইছে বিশ্বের প্রাঙ্গণে,ভাষাহীন ইশারায়ছুঁয়ে ছুঁয়ে চলে যায় যাহা-কিছু দেখে আর শোনে।অস্ফুট ভাবনা যতঅশথপাতার মতো কেবলই আলোয় ঝিলিমিলি।কী হাসি বাতাসে ভেসেতোমারে লাগিছে এসে, হাসি বেজে ওঠে খিলিখিলি।গ্রহ তারা শশী রবিসমুখে ধরেছে ছবি আপন বিপুল পরিচয়।কচি কচি দুই হাতেখেলিছ তাহারি সাথে, নাই প্রশ্ন, নাই কোনো ভয়।তুমি সর্ব দেহে মনেভরি লহ প্রতিক্ষণে যে সহজ আনন্দের রস,যাহা তুমি অনায়াসেছড়াইছ চারিপাশে পুলকিত দরশ পরশ,আমি কবি তারি লাগিআপনার মনে জাগি, বসে থাকি জানালার ধারে।অমরার দূতীগুলিঅলক্ষ্য দুয়ার খুলি আসে যায় আকাশের পারে।দিগন্তে নীলিম ছায়ারচে দূরান্তের মায়া, বাজে সেথা কী অশ্রুত বেণু।মধ্যদিন তন্দ্রাতুরশুনিছে রৌদ্রের সুর, মাঠে শুয়ে আছে ক্লান্ত ধেনু।চোখের দেখাটি দিয়েদেহ মোর পায় কী এ, মন মোর বোবা হয়ে থাকে।সব আছে আমি আছি,দুইয়ে মিলে কাছাকাছি আমার সকল-কিছু ঢাকে।যে আশ্বাসে মর্ত্যভূমিহে শিশু, জাগাও তুমি, যে নির্মল যে সহজ প্রাণে,কবির জীবনে তাইযেন বাজাইয়া যাই তারি বাণী মোর যত গানে।ক্লান্তিহীন নব আশাসেই তো শিশুর ভাষা সেই ভাষা প্রাণদেবতার,জরার জড়ত্ব ত্যেজেনব নব জন্মে সে যে নব প্রাণ পায় বারম্বার।নৈরাশ্যের কুহেলিকাউষার আলোকটিকা ক্ষণে ক্ষণে মুছে দিতে চায়,বাধার পশ্চাতে কবিদেখে চিরন্তন-রবি সেই দেখা শিশুচক্ষে ভায়।শিশুর সম্পদ বয়েএসেছ এ লোকালয়ে, সে সম্পদ থাক্ অমলিনা।যে-বিশ্বাস দ্বিধাহীনতারি সুরে চিরদিন বাজে যেন জীবনের বীণা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 115