আজ | Aaj Getting your Trinity Audio player ready... অন্ধ সাগরের বেগে উৎসারিত রাত্রির মতনআলোড়ন মানুষের প্রিয়তর দিক নির্ণয়েরপথ আজ প্রতিহত; তবুও কোথাওনির্মল সন্ততি দেশ সময়ের নব নব তীর- পেতে পায়ে হয়তো বা মানব হৃদয়; মহাপতনের দিনে আজ অবহিত হয়ে নিতে হয়।যদিও অধীর লক্ষ্যে অন্ধকারে মানুষ চলেছেধ্বংস আশা বেদনায় বন্য মরালের মত চেতনায় নীল কুয়াশায়,-কুহেলি সরিয়ে তবু মানুষের কাহিনীর পথেভাস্বরতা এসে পড়ে মাঝে মাঝে- স্বচ্ছ ক্রান্তিবলয়ের মতন জগতে। মনে হয় মহানিশীথের স্তন্যপায়ীমানুষ তবুও শিশুসূর্যের সন্তান,স্থিরতর বিষয়ী সে,- যদিও হৃদয়ে রক্তে আজো ভুল অকূলের গান।-জীবনানন্দ দাশ Post Views: 411