অস্তসখী |ostosokhi Getting your Trinity Audio player ready... রজনী একাদশী পোহায় ধীরে ধীরে,রঙিন মেঘমালা উষারে বাঁধে ঘিরে।আকাশে ক্ষীণ শশী আড়ালে যেতে চায়,দাঁড়ায়ে মাঝখানে কিনারা নাহি পায়।এ-হেন কালে যেন মায়ের পানে মেয়েরয়েছে শুকতারা চাঁদের মুখে চেয়ে।কে তুমি মরি মরি একটুখানি প্রাণ।এনেছ কী না জানি করিতে ওরে দান।মহিমা যত ছিল উদয়-বেলাকারযতেক সুখসাথি এখনি যাবে যার,পুরানো সব গেল — নূতন তুমি একাবিদায়-কালে তারে হাসিয়া দিলে দেখা।ও চাঁদ যামিনীর হাসির অবশেষ,ও শুধু অতীতের সুখের স্মৃতিলেশ।তারারা দ্রুতপদে কোথায় গেছে সরে —পারে নি সাথে যেতে, পিছিয়ে আছে পড়ে।তাদেরই পানে ও যে নয়ন ছিল মেলি,তাদেরই পথে ও যে চরণ ছিল ফেলি,এমন সময়ে কে ডাকিলে পিছু-পানেএকটি আলোকেরই একটু মৃদু গানে।গভীর রজনীর রিক্ত ভিখারিকেভোরের বেলাকার কী লিপি দিলে লিখে।সোনার-আভা-মাখা কী নব আশাখানিশিশির-জলে ধুয়ে তাহারে দিলে আনি।অস্ত-উদয়ের মাঝেতে তুমি এসেপ্রাচীন নবীনেরে টানিছ ভালোবেসে —বধূ ও বর -রূপে করিলে এক-হিয়াকরুণ কিরণের গ্রন্থি বাঁধি দিয়া।-রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 445