অধিকার | odhikar Getting your Trinity Audio player ready... অধিকার বেশি কার বনের উপর সেই তর্কে বেলা হল, বাজিল দুপর। বকুল কহিল, শুন বান্ধব-সকল, গন্ধে আমি সর্ব বন করেছি দখল। পলাশ কহিল শুনি মস্তক নাড়িয়া, বর্ণে আমি দিগ্বিদিক রেখেছি কাড়িয়া। গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব, গন্ধে ও শোভায় বনে আমারি প্রভাব। কচু কহে, গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে, হেথা আমি অধিকার গাড়িয়াছি ভুঁয়ে। মাটির ভিতরে তার দখল প্রচুর, প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 426