অচির বসন্ত হায় এল, গেল চলে | ochir bosonto hay ela gelo chole Getting your Trinity Audio player ready... অচির বসন্ত হায় এল, গেল চলে– এবার কিছু কি, কবি করেছ সঞ্চয়। ভরেছ কি কল্পনার কনক-অঞ্চলে চঞ্চলপবনক্লিষ্ট শ্যাম কিশলয়, ক্লান্ত করবীর গুচ্ছ। তপ্ত রৌদ্র হতে নিয়েছ কি গলাইয়া যৌবনের সুরা– ঢেলেছ কি উচ্ছলিত তব ছন্দঃস্রোতে, রেখেছ কি করি তারে অনন্তমধুরা। এ বসন্তে প্রিয়া তব পূর্ণিমানিশীথে নবমল্লিকার মালা জড়াইয়া কেশে তোমার আকাঙক্ষাদীপ্ত অতৃপ্ত আঁখিতে যে দৃষ্টি হানিয়াছিল একটি নিমেষে সে কি রাখ নাই গেঁথে অক্ষয় সংগীতে। সে কি গেছে পুষ্পচ্যুত সৌরভের দেশে। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 165