অগ্নিবীণা | Ognibina Getting your Trinity Audio player ready... ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত,সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু অগ্নি-ঋষি!অগ্নি-বীণা তোমায় শুধু সাজে।তাই তো তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥দহন-বনের গহন-চারী– হায় ঋষি– কোন্ বংশীধারী নিঙ্ড়ে আগুন আন্লে বারি অগ্নি-মরুর মাঝে।সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝ্তে পারি না যে॥দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হান্ছিলে বৈশাখে,হঠাৎ সে কার শুন্লে বেণু কদম্বের ঐ শাখে।বজ্রে তোমার বাজ্ল বাঁশি, বহ্নি হলো কান্না হাসি.সুরের ব্যথায় প্রাণ উদাসী– মন সরে না কাজে।তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে॥-কাজী নজরুল ইসলাম Post Views: 160